24.7 C
Munich
Wednesday, June 17, 2026

অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালি উদ্বোধন করেন

Must read

 

সুমন ভৌমিকঃ ৪৮তম ময়মনসিংহ মুক্ত দিবসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তমঞ্চে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে সাবেক ধর্মমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, ময়মনসিংহ মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

প্রতিবারের মত এবারও ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে নগরের ছোট বাজার মুক্তিযোদ্ধা সরণি মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান চলবে সোমবার ১৬ ডিসেম্বর পর্যন্ত।

জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। উড়ানো হয় রংবেরঙ এর বেলুন ও শান্তির প্রতীক কবুতর। এরপর বের হয় ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা-জনতার র‌্যালি। বিজয় র‌্যালিটি নগরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানমালার উদ্বোধন করেন যুদ্ধকালীন ঢালু যুবশিবির প্রধান সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। উল্লেখ্য, ৪৮ বছর আগে একাত্তরের এই দিনে মুক্ত ময়মনসিংহে মিত্রবাহিনীর ব্রিগ্রেডিয়ার সামথ সিং বাবাজীকে সাথে নিয়ে বিজয়ী-বীর মুক্তিযোদ্ধা-জনতার প্রথম বিজয় র‌্যালিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি-সেই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ৪৮ বছর পরেও এবারের ময়মনসিংহ মুক্ত দিবস ২০১৯ এর মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র‌্যালিতে অগ্রভাগে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতান মনি, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, অতিরিক্ত ডিআইজি ডঃ মোঃ আক্কাস উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিঃ ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, জেলা আওয়ামী লীগের সদস্য এডঃ ইমদাদুল হক সেলিম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাজ্জাকসহ মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নারীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article