সুমন ভৌমিকঃ দীর্ঘ ১৪ বছর পর ৭ ডিসেম্বর শনিবার ২০১৯ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এডঃ মাহমুদ আল নুর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেগম নুরুন নাহার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. সেলিনা রশিদ। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদ বেগম কৃক ডেলিকেটসহ নেতাকর্মীদের উপস্থিততে ৯১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। এসময় জেলা-মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থীদের বর্ণাঢ্য র্যালী, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিপুল নেতা-কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।


