23.5 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে আবুল কালাম আজাদ এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Must read

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সরকারী কর্মকতা,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ৫ বার নির্বাচিত সংসদ সদস্য,সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টা সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে, প্রাধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ এমপি।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন জনাব আবুল কালাম আজাদ এমপি, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র জনাব মোঃ নজরুল ইসলাম সওদাগর,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জেহাদ,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম লিচু, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিজয়, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার মোঃ নুরল আমীন ফুরকান, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article