উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ মাদকসহ ১২ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার। ১০ গ্রাম হেরোইনসহ ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী বাঘমারার আতিক। সে ১২ মামলার আসামী, তার বিরুদ্ধে ২টি জিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। মোস্ট ওয়ান্টেড এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে ১নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
৩০ নভেম্বর শনিবার রাত ১১টায় নগরের বাঘমাড়া থেকে মাদকসহ বহু মামলার আসামী আতিককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ১ ডিসেম্বর রবিবার আতিককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আতিক বাঘমাড়ার আসলাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধে কোতোয়ালী মডেল থানায় এক ডজন মামলা রয়েছে।


