জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বৃহঃপতিবার ৫ ডিসেম্বর সকাল ১১টা সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অধিকার সংরক্ষণ কমটির সদস্যগণ, সরকারী কর্মকর্তা ,ব্যবসায়ী সংগঠন,বিশিষ্ট ব্যাবসায়ী বর্গ ও সাংবাদিকদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুল হামিদ,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আলআমিন, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যাবসায়ী আঃ ছাওার প্রমুখ।
উক্ত সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন অপরাধ,সাজা, সম্পর্কে বিশদ আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.স.ম জামশেদ খোন্দকার।


