22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে সমাজসেবা সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক কম্বল বিতরণ

Must read

জামালপুরের বকশীগঞ্জে সমাজসেবা সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ৫ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজসেবা সংগঠন ও ফেইসবুক ফ্রেন্ডসার্কেল কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক,সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন। সমাজসেবা সংগঠনের সভাপতি সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিপা বেগম। অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর হারুনুর রশিদ,ব্যবসায়ী ফরহাদ হোসেন মনির,সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহাম্মেদ, সদস্য আল আমিন, রাইসাল,রাজিম, মামুনসহ সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article