সুমন ভৌমিকঃ গত ১৫ নভেম্বর শুক্রবার ময়মনসিংহ প্রাণকেন্দ্র বড়বাজারে ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়। ১০টি পদের জন্য ৫১জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলে টানা বিকাল ৫ টা পর্যন্ত।
বাংলাদেশ সড়ক, পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তভুক্ত ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন বিগতদিনে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার নির্বাচনটি হয়েছে সম্পূর্ণ ভিন্ন। বিগতদিনে প্রায় সবগুলো নির্বাচনে ছোট-খাট অথবা বড় রকম গন্ডগোল হয়েছিল। নিজেদের লোকদের নির্বাচিত করতে একটি বিশেষ মহলের আর্শিবাদ অথবা সরাসরি সমর্থন ছিল এ কথাগুলো বললেন একজন সাধারণ মটরযান শ্রমিক।
মটরযান শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এই নির্বাচনে তারা গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রশাসন মনে করলে সুষ্ঠু নির্বাচত সব সময় সম্ভব। কোন ধরনের গন্ডগোল না থাকায় তারা আনন্দ ও উদ্দীপনার মাঝে নির্বাচনকালীন সময়টা পার করেছে।
এছাড়া তারা জানায়, আমাদের চোখের দেখা নির্বাচনগুলোর মধ্যে এই নির্বাচন ভিন্নমাত্রা যোগ করেছে ও ইতিহাস সৃষ্টি করেছে। ময়মনসিংহের একজন মটরযান কর্মচারী ইউনিয়ন নেতা বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছিল পর্যাপ্ত ও সঠিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। নির্বাচন পরিচালনা কমিটির লোকজন নির্বাচন পরিচালনায় ছিল খুবই শক্ত অবস্থানে। এ যেন ইতিহাস সৃষ্টি করেছে। নেত্রকোণা’র একজন নেতা বলেন, আমার চোখে দেখা এই নির্বাচন, এ যেন মটরযান কর্মচারী ইউনিয়নে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা স্থানীয় প্রশাসন ও সরকারের গোয়েন্দা সংস্থাকে সাধুবাদ জানান।
নির্বাচন এলাকায় নিয়ে দেখা যায়, স্থানীয় প্রশাসন ও সরকারের গোয়েন্দা সংস্থা সর্বক্ষণ মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। নির্বাচন পরিচালনার কমিটির লোকজন সুষ্টু, সুন্দর ও সফলভাবে নির্বাচন পরিচালনা করায় ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনটি মটরযান শ্রমিকদের মাঝে উৎসবে পরিণত হয়েছে।
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গণনা শেষে সভাপতি পদে আব্দুস সালাম হারিকেন প্রতীক নিয়ে পায় ৪৬১৬ ভোট ও নিকটতম প্রতিদ্ব›দ্বী মটর গাড়ীর টায়ার প্রতীক নিয়ে পায় মোঃ নজরুল ইসলাম ৪৫৭১ ভোট। আব্দুস সালাম ৪৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি এবার নিয়ে ৭ বার নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন চানু ছাতা প্রতীক নিয়ে পায় ৫০০২ ভোট ও নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ আইয়ুব আলী সাইকেল প্রতীক নিয়ে পায় ২২৫৪ ভোট। সানোয়ার হোসেন চানু ২৭৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি এবার নিয়ে ৩ বার নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সভাপতি মোজাম্মেল হক মানিক গরুরগাড়ী প্রতীক নিয়ে ৩৬০৬ ভোট, সহ সভাপতি আজাহারুল ইসলাম চাঁদ প্রতীক নিয়ে ১৮৯৪ ভোট , যুগ্ম সম্পাদক মোঃ আলী হোসেন রিক্সা প্রতীক নিয়ে ৪৭৯২ ভোট, সহ সম্পাদক কামরুজ্জামান বেলা আম প্রতীক নিয়ে ৩৪৯৬ ভোট, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ ফুটবল প্রতীক নিয়ে ৩১২০ ভোট, প্রচার সম্পাদক স্বপন মিয়া মাইক প্রতীক নিয়ে ২৭৭৬ ভোট, কোষাদক্ষ মোঃ সিরাজুল ইসলাম টেবিল প্রতীক নিয়ে ৪৩৬০ ভোট, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম হাঁস প্রতীক নিয়ে ৪৩৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোট ১০৩০৯ ভোটের মধ্যে ৯৪৯৬ ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৯ এর নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, প্রধান হিসেবে হাজী মোঃ আব্দুল মান্নান ও সদস্য ছিলেন হাজী মোঃ ফজলুল হক, হাজী মোঃ নুরুদ্দীন মিয়া, হাজী মোঃ কেয়ামত মিয়া, হাজী জয়নাল আবেদীন, মোঃ শামছুল হক, হাজী মোঃ আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান মোঃ সুরুজ মেম্বার, মোঃ মতিউর রহমান, মোঃ ইসলাম, হাজী মোঃ নবী হোসেন, মোঃ মাহাতাব উদ্দিন, মোঃ আকতার উদ্দিন, মোঃ রুবেল পাঠান, মোঃ রমজান আলী।
সুষ্টু ও সফলভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর নেতৃবৃন্দরা নির্বাচন পরিচালনা কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান
নান।


