Friday, July 10, 2026

ময়মনসিংহের এসপি শাহ্ আবিদ অতিঃ ডিআইজি পদে পদোন্নতি লাভে সুমন ভৌমিক এর অভিনন্দন

Must read

স্টাফ রিপোর্টারঃ ২৮ অক্টোবর ২০১৯ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)-কে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়।

ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি লাভ করায় দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন ভৌমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও মুহূর্তের মধ্যে এই শুভ সংবাদ ছড়িয়ে পড়লে ময়মনসিংহ পুলিশ বিভাগ আনন্দের জোয়ারে ভাসে। ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ অফিসার ও উর্ধতন কর্মকর্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোঃ শাহ্ আবিদ হোসেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানান।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article