19.3 C
Munich
Monday, May 25, 2026

সফরের আগে এ ধরনের ঘটনা পরিকল্পিত: বিসিবি সভাপতি

Must read

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট ও খেলা বয়কট প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা তাদের যেসব সুবিধা দিয়েছি, আরও লাগলে তারা আমাদের কাছে কেনো বললো না? মিডিয়ার কাছে কেনো বললো? মিডিয়ার কাছে বলার জন্য খবরটা সারাবিশ্বে ছড়িয়ে গেলো।

তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন বোর্ড থেকে, আইসিসি থেকে ফোন করে বলছে, বাংলাদেশের ক্রিকেটে নাকি ভয়ংকর কিছু ঘটছে! ভারত সফরটা যদি এবার না হয়, তাহলে আইসিসি শাস্তিমূলক ব্যবস্থা নিবে। এমন গুরুত্বপূর্ণ সফরের আগে এ ধরনের ঘটনা পরিকল্পিত।

পাপন বলেন, এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত তাদের আমি চিনি। বাকীদের আইডেন্টিফাই করা হবে। এখন যে তাদের ফিটনেস নিয়ে জোর দিছি, এইটা কি তারা ঠিকভাবে নিছে? তারা এসব কারণেই তো এমন করছে। তাদের এত টাকা দেওয়া হয়, এত বেতন দেওয়া হয়; তারপরেও যদি কিছু লাগে আমাকে বলতো।

ধর্মঘটে অংশ নেওয়া ক্রিকেটারদের এই পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, আমার মনে হয়, ওদের সবাই জানে না তারা কি করছে। তাদের বেশিরভাগই জানে না আসল পরিকল্পনা কি। মাত্র দু’একজন নেতৃত্ব দিচ্ছে, বাকিরা পিছে এসেছে।

বিসিবি সভাপতি বলেন, ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি না যায়, আমার কিছু বলার নাই। আমরা যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। যখনই কিছু করতে যাই, তখনই এমন কিছু করা, আমার মনে হয় এগুলো দাবি না। দাবি পেশ না করে খেলা বন্ধ করে, এটা হয় কিভাবে! বিসিবি নিয়ে যা কিছু বলুক, আমাকে নিয়ে যা কিছু বলুক, কিন্তু খেলা বন্ধ! তারা এখনো দাবি পেশ করে নাই, কারণ তারা জানে আমরা মেনে নিবো, তাই তারা যোগাযোগ পর্যন্ত করে নাই। এগুলা একটা ষড়যন্ত্রের অংশ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article