উর্মি ভৌমিক, বিশেষ প্রতিনিধিঃ
সাংবাদিকতায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সম্মাননা ২০১৯ এ ভূষিত সিনিয়র সাংবাদিক আশিক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক।
গত রবিবার ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহের ১৩ গুনী ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি, দৈনিক মাটি ও মানুষের সম্পাদক প্রকাশক এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্বাধীন চৌধুরী।
বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান ও অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়াও অন্যান্যের মধ্যে সম্মাননা লাভ করেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মাটি ও মানুষের ভারপ্রাপ্ত সম্পাদক, নিউজ ক্লাব বাংলাদেশ ও ময়মনসিংহের সংবাদ যাদুঘর নিউজিয়ামের প্রতিষ্ঠাতা, ভোরের কন্ঠ নিউজ পোর্টাল এর প্রধান সম্পাদক ও একাত্তর বাংলা নিউজ পোর্টাল এর সিনিয়র সম্পাদক, কবি, সব্যসাচী লেখক, সমালোচক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক চৌধুরী প্রায় চার দশক ধরে তার লেখনীর মাধ্যমে সংবাদ এর যাদু ছড়িয়ে দিচ্ছেন। সৎ ও সাহসী সাংবাদিকতায় তিনি অনিরুদ্ধ। সাংবাদিকতার বাতিঘর এই জনপ্রিয় আলোচিত সাংবাদিক। স্থানীয় সংবাদপত্রের অসামান্য অবদান রাখা এই সাংবাদিক নীতির প্রশ্নে আপোসহীন। যিনি ময়মনসিংহের সংবাদপত্রের অন্যতম কারিগর। রিপোর্টিং ও সম্পাদনার মাধ্যমে সংবাদপত্র জগতের অসাধারণ অবদান রেখে চলেছেন। তার হাত ধরে অনেক সংবাদপত্র ও সাংবাদিক-সম্পাদক এর বিকাশ ঘটেছে। অনেকের কাছে তিনি আইকন। তার লেখা রিপোর্ট ও কলাম এর মাধ্যমে ময়মনসিংহে সমকালীন বাস্তবতা, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক চিত্র ফুটে উঠে, যা তাকে পাঠক নন্দিত করেছে।
আশিক চৌধুরীকে সম্মাননা দেয়ায় দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভৌমিক সহ দৈনিক উর্মিবাংলা প্রতিদিন, একাত্তর বাংলা ও ভোরের কন্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অন্যদিকে সাংবাদিকতায় আশিক চৌধুরী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সম্মাননায় ভূষিত হওয়ায় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।


