সুমন ভৌমিকঃ গেল ১৩ অক্টোবর ছিল ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা দিবস। এই তারিখেই প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। প্রতিবারই ক্লাবটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উচ্ছাস ও উদ্দীপনার মধ্যে দিয়ে এবারও হয়ে গেল বর্ণাঢ্য উৎসব আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের চমক ছিল ১৩ গুনীজনকে সম্মাননা জ্ঞাপন। যার মধ্যে ৩ জনকে দেয়া হয় মরনোত্তর সম্মাননা। বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখকে মনে রেখেই ১৩ গুনী ব্যক্তিত্বকে এবার সম্মান জানানো হলো।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
তিনি বলেন, যে সমাজ গুনীজনকে কদর করে না, সে সমাজে গুনী জনের জন্ম হয় না। যারা সম্মাননায় ভূষিত হয়েছেন, তারা প্রত্যেকেই এর যোগ্য। তার অভিমত গুনীজন সম্মাননার ধারা ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগ উপহার দিয়েছিলেন। আর এই কৃতিত্বের অধিকারী প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে মন্ত্রীসভায় ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ঐতিহাসিক অবদান রাখায় ময়মনসিংহের অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এর নাম চিরস্মরনীয় হয়ে থাকবে।
ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর সে সময়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সবার আগে তৎকালীন ধর্মমন্ত্রী, ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে তার বাসভবনে গিয়ে প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী সহ সাংবাদিকগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানায়।
অন্যদিকে মহান জাতীয় সংসদে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবি উপস্থাপনের জন্য বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপিকেও ফুল দিয়ে অভিনন্দন জানায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব।
বিভাগ প্রতিষ্ঠায় অবদান রাখা এই দুই ব্যক্তিত্বকে সম্মান জ্ঞাপনের মধ্য দিয়ে- সেই সূচনার ধারাবাহিকতায় চলছে ও প্রবর্তিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব গুনীজন সম্মাননা।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব জন্ম লগ্ন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী তার নৈপূণ্য হাতের ছোয়ায় প্রেসক্লাবকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। যা ময়মনসিংহে বিভাগে সমাদৃত ও গণমাধ্যমে একটি সফল ইনিংস বলে প্রতীয়মান হয়। প্রেসক্লাবের উদ্যোক্তা এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী সফল অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসিত হয়েছেন। তার উদ্যোগে গুনীজন সম্মাননা প্রবর্তনের মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। ক্লাবটির প্রতিষ্ঠাতা হিসেবে বিপুল সংখ্যক সাংবাদিক নিয়ে এর সুনাম অক্ষুন্ন রেখেছেন। বাপ্পী চৌধুরীর সম্মাননা প্রদানের কর্মসূচী জনমনে সাড়া ফেলেছে। যা ময়মনসিংহ বিভাগে বার্ষিক সম্মাননা হিসাবে মর্যাদাপূর্ণ বলে সবার মনে স্থান করে নিয়েছে।
সিনিয়র সাংবাদিক, দৈনিক মাটি ও মানুষের সম্পাদক প্রকাশক এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী তার উদ্যম, শ্রম ও মেধা দিয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন থেকে শুরু করে এর গতিশীল কার্যক্রমকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন তা অনন্য-অসাধারণ।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী ঘোষনা দিয়েছেন সম্মাননা স্মারক প্রদানের ধারা অব্যাহত থাকবে।


