18 C
Munich
Tuesday, May 26, 2026

সন্ত্রাস-দুর্নীতিবাজ, মাদক গডফাদার ও চাঁদাবাজী লালন করছে দলে অনুপ্রবেশকারী-শান্ত

Must read

সুমন ভৌমিকঃ ১২ অক্টোবর শনিবার জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর শ্রমিকলীগের উদ্দ্যোগে  রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জনসভা ও আনন্দ র‌্যালী’র আয়োজন করা হয়।

উক্ত জনসভা ও আনন্দ র‌্যালী উদ্ভোধন করেন  ময়মনসিংহের মাটি ও মানুষ এর নেতা বীর মুক্তিযোদ্ধা আলহ্বাজ অধ্যক্ষ মতিউর রহমান। জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর শ্রমিক লীগের আহবায়ক আবুল খায়ের ও সঞ্চালনা করেন সদস্য সচিব গৌতম এস্।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু ও সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার মোহিত উর রহমান শান্ত সহ প্রমুখ।

বিশেষ অতিথি মোহিত উর রহমান শান্ত তার বক্তব্যে অনুষ্ঠান আয়োজকদেরকে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজ দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এই অভিযানের শিকার হচ্ছেন তারাই যারা আজ থেকে ১০-১২ বছর আগে আওয়ামী লীগ করতো না। জামায়াত-বিএনপি কিংবা ফ্রিডম পার্টিতে ছিল । আমাদের দলের কারো বা কারোর সহযোগিতায় অনুপ্রবেশকারী আওয়ামী লীগে ঢুকে দলকে কলংকিত করছে।।

তিনি আরো বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগার। আওয়ামী লীগের জন্য জীবন-যৌবন বিসর্জন দিয়েছেন। আওয়ামী লীগের জন্য জেল-জুলুম খেটেছেন। আওয়ামী লীগের জন্য অথ-সম্পদ নষ্ট করে দলকে সংগঠিত করেছেন। তারা এই শুদ্ধি অভিযানে পড়ে নাই।

এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত। আওয়ামী লীগকে বুকে ধারন করেন। তারা জননেত্রী শেখ হাসিনার সরকারের ক্ষতি হবে এমন কাজ নিবেদিতরা করতে পারে না। শুরু থেকেই আওয়ামী লীগ করে যারা, তারা এমন কোন কাজ করবে না যার জন্য জননেত্রী শেখ হাসিনা প্রশ্নবিদ্ধ হয়।

এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাজ, মাদক বিক্রির গডফাদার, চাঁদাবাজি এই সব কিছু লালন করছে আমাদের দলের অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীদের জন্য আওয়ামী লীগ সরকার প্রশ্নবিদ্ধ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আর সেই উন্নয়নের অর্জনগুলো দলে অনুপ্রবেশকারী নষ্ট ও ব্যাহত করছে। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। মহাঅর্জনকে যারা নস্যাৎ ও কলংকিত করছে, সে দলের নেতা-কর্মী ও এমপি-মন্ত্রী যদিও হয় তাদেরকে ছাড় দেবেন না।

সভা শেষে বিশাল বর্ণাঢ্য আনন্দব্যালী মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া সন্ধ্যায় শিববাড়ি দলীয় কার্যালয়ে ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের আয়োজনে কেক কেটে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সহ প্রমুখ।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article