18 C
Munich
Tuesday, May 26, 2026

ময়মনসিংহে ডিবি’র বিশেষ অভিযানে চুরির রহস্য উদঘাটন সহ ৩২৫ পিস ইয়াবা উদ্ধার

Must read

সুমন ভৌমিকঃ গত ৫ সেপ্টেম্বর প্রবাসী মোঃ আবুল খায়ের এর বসত বাড়ি থেকে গভীর রাতে ২টি মোবাইল সেট, ল্যাপটপ, ক্রেডিট কার্ড, পাসপোর্ট, নগদ ৭ হাজার টাকা ও ১০০০ দি ল্যাপটপরহাম চুরি করে নিয়া যায় অজ্ঞাতনামা চোর।

মামলাটি তদন্তভার ডিবি উপর পড়লে, ডিবি পুলিশ অভিযানে নামে। সফলতা পেয়েও যায়। চোরাই ২টি মোবাইল, ১টি ল্যাপটপ সহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। উদঘাটিত হয় চুরির সকল তথ্য।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মিজবাহুল হক (২৪), পিতা-মোঃ মঞ্জুরুল হক, মাতা-কামরুন্নাহার, ঠিকানা-ছোট কৈলাটি, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা, বর্তমানে সে ময়মনসিংহ শহরে সহড়া বাসাভাড়া করে থাকে, মোঃ শাহিন মিয়া (২৩), পিতা-আরজব আলী, মাতা মৃত-রোসে খাতুন, ঠিকানা-সুহিলা মধ্যপাড়া, মোঃ রাজিব মিয়া (২৬), পিতা মৃত-ফিরোজ মিয়া, মাতা-রেহেনা বেগম, ঠিকানা-টান কাতলাসেন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

এছাড়া ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) নির্দেশনায় অপর পৃথক পৃথক অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় ফোর্স ১১ অক্টোবর কোতোযালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭টা ৩০মিনিটে কালীবাড়ী মোড় এস.কে হাসপাতালে সামনে থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলাল মল্লিক (৩৫), পিতা মৃত-ইউনুছ মল্লিক, মাতা-মোছাঃ আনোয়ারা, ঠিকানা-মাসকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ কামরুল হাসান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১ অক্টোবর ৩টা ১৫মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শহীদ ডাঃ মিলন হোস্টেলের সামনে পাকা রাস্তা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফরহাদ মিয়া(২২), পিতা-হাসান আলী, মাতা-আফাতন আক্তার, ঠিকানা-মাসকান্দা, কবির মিয়া(২১),পিতা-মৃত-রিয়াজ উদ্দিন, মাতা-ফাতেমা আক্তার, ঠিকানা-শম্ভুগঞ্জ চর গোবাদীয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article