15.1 C
Munich
Tuesday, May 26, 2026

ময়মনসিংহে ডিবি পুলিশের সফলতায় চাঞ্চল্যকর পেটেরে ভিতর থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার

Must read

সুমন ভৌমিকঃ  ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

বেশ কিছুদিন আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ একটি ভিডিও পোষ্ট দেন। তিনি সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “মাদকের ছাড় নেই”। আপনারা আমাকে মাদকের তথ্য দেন, পুলিশ ময়মনসিংহকে মাদক মুক্ত করবে।

সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ ডিবি ওসি শাহ কামালের নির্দেশনায় ডিবি পুলিশ একের পর এক সাফলতা দেখিয়েছে। সেই সফলতা গুলোর মধ্যে বিশেষ সফলতা হলো, জুতার শুকতলির মধ্যে ও মোবাইলের চার্জারের মধ্যে বহনকালে কয়েক হাজার পিচ ইয়াবা উদ্ধার । কিন্তু এবার ব্যতিক্রম কাহিনী্। ময়মনসিংহে এই প্রথমবার। “চাঞ্চল্যতো বটেই”!

ময়মনসিংহের ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে একটি গোপন তথ্য পেয়ে শুক্রবার দিঘারকান্দায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ এর কাছে তথ্য ছিল, কক্সবাজারের এক নারী মাদক ব্যবসায়ী ময়মনসিংহে এসেছে মাদক বিক্রি করতে এবং তার পেটের ভিতরে ইয়াবা আছে। সেই তথ্যের  ভিত্তিতে ডিবির এসআই  মোঃ মনিরুজ্জামান ও এএসআই মোঃ মঞ্জুরুল আলম সংগীয়  ফোর্সসহ বিকালে দিঘারাকান্দা বাইপাস মোড়ে রেজা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে নারী মাদক ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করে এবং তাকে আটক করে। নারী মাদক ব্যবসায়ীর নাম আয়শা সিদ্দীকা ওরফে সামি, পিতার নাম মৃত শামসুল হক এবং বাড়ি কক্সবাজার এর টেকনাফে।

ডিবি পুলিশ পরে আয়শাকে  ডিবি কার্যালয়ে নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদকালে এক পর্যায়ে সে পুলিশকে জানায় তার পেটের ভিতর ২ হাজার পিচ ইয়াবা রয়েছে ও পৃথক পৃথক ৪০টি করে পুটলা বানিয়ে গিলে ফেলা হয়েছে। যা পেটের মধ্যেই রয়েছে। এক পর্যায়ে ডিবি পুলিশ ঐ নারীকে ওষুধ খাওয়ালে দীর্ঘ সময় পর সে তরল পায়খানা করে এবং তরল পায়খানার সাথে পর পর ৪০টি পুটলা বের হয়ে আসে। ডিবি পুলিশ পুটলাগুলো খুলে দেখতে পায় প্রতিটি পুটলাতে ৫০টি করে ইয়াবা রয়েছে।

অভিনব কায়দায় নারী মাদক ব্যবসায়ী দ্বারা ২হাজার পিচ ইয়াবা চালান, ময়মনসিংহের পুলিশের হাতে এই প্রথম ধরা পড়েছে। নারীর পেটের ভিতরে ২ হাজার পিচ ইয়াবা বহনের খবরে পুলিশসহ মহানগরে  ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article