18.9 C
Munich
Monday, June 15, 2026

রাশেদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন সার্বভৌমত্ব রক্ষা পরিষদে

Must read

উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ গত ১ সেপ্টেম্বর সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে কাজ করবে এই সংগঠন।

বগুড়ার জেলার, শেরপুর থানার, চান্দাইকোনার ধনকুন্ডি গ্রামের সমাজসেবক মোঃ রাশেদুল ইসলাম সরকারকে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) সংগঠনের কেন্দ্রেীয় কমিটির সমন্বয়কারী নির্বাচিত করা হয়।

সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) সংগঠনের কেন্দ্রেীয় কমিটির সমন্বয়কারী নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় “সরপ” এর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাজসেবক মোঃ রাশেদুল ইসলাম সরকারকে সংগ্রামী শুভেচ্ছা জানান।

“সরপ” কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা আবু সায়েম মিয়া কেন্দ্রীয় কমিটির প্যাডে উল্লেখ করেন, মোঃ রাশেদুল ইসলাম সরকারকে কেন্দ্রীয় কমিটির “সরপ” এর সমন্বয়কারী হওয়ায় “সরপ” পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে আধিপত্তবাদ, সম্প্রসারণবাদ এবং সকল ষড়যন্ত্র ও চক্রান্তকারী থেকে সৌচ্চার থাকার জন্য অনুরোধ রইলো। আমার আরো বিশ্বাস আপনার প্রতি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার এবং সাহসিকতার সাথে যথাযথভাবে পালন করিবেন।

সমাজসেবক মোঃ রাশেদুল ইসলাম সরকার সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) সংগঠনের কেন্দ্রেীয় কমিটির সমন্বয়কারী নির্বাচিত হওয়ায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের অর্জিত স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের কর্তব্য। দেশ ক্রান্তিকাল সময় পার করছে। ফলে দেশ রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের আপামর মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ও দেশের স্বার্থে কাজ করে যাবো আজীবন। তিনি সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) সংগঠনে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article