12 C
Munich
Sunday, May 17, 2026

আবারো শীর্ষে সাকিব

Must read

দ্বাদশ বিশ্বকাপে আবারো সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তালিকার শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। আজ সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আবারো শীর্ষে উঠেন তিনি।
৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ব্যাটিং গড়- ৯৫ দশমিক ২০। এবারের আসরে এখন পর্যন্ত ৪৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করেছিলেন সাকিব।
৬ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ৪৪৭ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৪ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article