12 C
Munich
Sunday, May 17, 2026

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬২ রান

Must read

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করেছে বাংলাদেশ।
সাউদাম্পটনের রোজ বোলে বিশ্বকাপের ৩১তম ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৭ বলে ৮৩ রান করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিলো।
এছাড়া ইনফর্ম সাকিব আল হাসান ১টি চারে ৬৯ বলে ৫১, মোসাদ্দেক হোসেন ২৪ বলে ৪টি চারে ৩৫, তামিম ইকবাল ৫৩ বলে ৪টি চারে ৩৬, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ বলে ২টি চারে ২৭, লিটন দাস ১৭ বলে ১৬, সৌম্য সরকার ৩ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২ বলে অপরাজিত ২ রান করেন।
আফগানিস্তানের মুজিব উর রহমান ১০ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নেন। অধিনায়ক গুলবাদিন নাইব ১০ ওভারে ৫৬ রানে ২ উইকেট শিকার করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article