11.5 C
Munich
Wednesday, June 10, 2026

তামিমের খেলার দরকার ছিলো না : জেমি সিডন্স

Must read

সময়টা ভালো যাচ্ছেনা বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। ৩৬৭ দিন ধরে তামিম ইকবাল এই ব্যর্থতার বৃত্তে ঘুড়পাক খাচ্ছেন। বিশ্বকাপেও হাসেনি তামিমের ব্যাট। হাসছেনা এবার শ্রীলঙ্কা সিরিজেও। যার কারণে দেশ ও দেশের বাইরে প্রচুর সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।

তবে খারাপ এই সময়ে তামিমকে আরও ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবে কোচ জেমি সিডন্স। তামিমকে নিয়ে সিডন্স বলেন,

“শ্রীলঙ্কা সিরিজে আমি দেখতে পাচ্ছি, আউট হওয়ার আগে পর্যন্ত তামিম সাচ্ছন্দে খেলছে। সে প্রথম ম্যাচে দুর্দান্ত এক ইয়র্কারে আউট হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে এমন বলে আউট হয়েছে যা খেলার দরকার ছিল না। সে প্রতিটা বলকে আক্রমন করতে চাচ্ছে যা তার দরকার নেই। তাকে আরও ধৈর্য্য ধরা উচিত।”

“তার উচিত ৫০ ওভার ব্যাটিং করার দিকে মনোযোগ দেয়ার। প্রথম ২০ ওভারের সবগুলো বল মারতে হবে এমনটা নয়।”

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article