23.3 C
Munich
Saturday, June 13, 2026

অনেক হিসাব নিকাশের সিরিজ,তিন জয়ে মিলবে তিন পয়েন্ট

Must read

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থান পিঠাপিঠি।  তবে রেটিং পয়েন্টে রয়েছে বিশাল ব্যবধান।  সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০।  ১১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার র‌্যাঙ্কিং অষ্টম।  বাংলাদেশ এগিয়ে থাকায় আসন্ন সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না।  তিন জয় পেলে বাংলাদেশের তিন রেটিং পয়েন্ট যোগ হবে।  বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলে হারাবে চার পয়েন্ট।

২-১ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসবে না।  একই ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশ দুই রেটিং পয়েন্ট হারাবে।  তবে লঙ্কানদের বিপক্ষে বিগত দিনের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই।

বলা হচ্ছিল, বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে নিশ্চিত দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ! শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারালে সেই কথার জোর পাওয়া যাবে।  তাই আসন্ন সিরিজে মূল চ্যালেঞ্জটা বাংলাদশের কোর্টে।

 

ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট।  সিরিজের প্রথম ম্যাচে সবার নজর কাড়বেন পেসার লাসিথ মালিঙ্গা।  এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলবেন মালিঙ্গা।  ১৫ বছরের ক্যারিয়ারে মালিঙ্গা একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন তিনটি হ্যাটট্রিক।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article