17.6 C
Munich
Tuesday, June 16, 2026

ভারতে ১০ উইকেটের ব্যবধানে জিতল মুমিনুলরা

Must read

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে শ্রীলঙ্কা অবস্থান করলেও মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ ভারতে অবস্থান করছে। ভারতের মিনি রঞ্জি ট্রফিতে ভালো খেলেও প্রথম দুই ম্যাচে জয় পায়নি বিসিবি একাদশ। তবে তৃতীয় ম্যাচে এসে দারণ জয় পেয়েছে টাইগাররা।

ভারত সফরের আগের দুটি চারদিনের ম্যাচে ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বিসিবি একাদশকে। সফরের তৃতীয় ম্যাচে এসে পরিবর্তন হলো মুমিনুল হকদের ভাগ্য।

স্বাগতিক কর্ণাট’ক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসের ২৫৫ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে এবাদত-শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় সফরকারীদের সামনে। যা সাদমান ইস’লাম ও জহুরুল ইসলামের অবিচ্ছিন্ন জুটিতে পেরিয়ে যায় বিসিবি একাদশ।

৬০ বলে আট চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন সাদমান আর জহুরুল করেন ৩২ রান। যার মধ্যে চারটি চারের মার ছিল।

এর আগে প্রথম ইনিংসে সফরকারী বোলারদের বোলিং তোপে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে সাদমান ইস’লাম (৫৯), নাজমুল হোসেন শান্ত (৭২) ও নুরুল হাসান সোহানের (৬৮) অর্ধশতকে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বিসিবি একাদশ।

সংক্ষিপ্ত স্কোর- কেএসসিএ (১ম ইনিংসে): ৪১ ওভারে ৭৯/১০

দেবায়া ১৮, প্রভীন ১৬, ; শহিদুল ১৬-৭-২০-৫, এবাদত ১৬-৬-৩৬-২, আরিফুল ৯-৪-২২-৩।

বিসিবি একাদশ (১ম ইনিংস): ১০২.৩ ওভারে ৩৩৪/১০
শান্ত ৭২, সোহান ৬৮, সাদমান ৫৯।

কেএসসিএ (২য় ইনিংসে): ৮৫.২ ওভারে ৩৪০/১০
মনোহর ১১৭, প্রভীন ৫৫; এবাদত ১৯.২-৪-৮৪-৪, মুমিনুল ৫-১-৫-২, আরিফুল ১৩-২-৫৭-২, শহিদুল ২৮-৭-১১৭-২, সানজামুল ২০-২-৭০-১।

বিসিবি একাদশ (২য় ইনিংস): ২৪.১ ওভারে ৮৬/০
সাদমান ৫২*, জহুরুল ৩২*।

ফলাফল: বিসিবি একাদশ ১০ উইকে’টের ব্যবধানে জয়ী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article