21.8 C
Munich
Monday, June 15, 2026

ব্যাগে শিশুর কাটা মাথা, গণপিটুনিতে যুবক নিহত

Must read

সাত বছর বয়সী এক শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে ঘোরাফেরার সময় নেত্রকোণা শহরের নিউ টাউন এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নিউটাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে ওই যুবক শহরের হরিজন পল্লী এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি প্রথমে স্থানীয়দের দৃষ্টিগোচর হলে ‘ছেলেধরা’ সন্দেহে তারা ওই যুবককে ধাওয়া করে নিউটাউন পুকুরপাড় এলাকায় গিয়ে ধরে ফেলে এবং পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম, নাজমুল হাসান (তদন্ত), উপ-পরিদর্শক (এসআই) আওয়াল সরদার, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসাইনসহ মডেল থানার পুলিশ সদস্যরা।

ওই যুবকের ব্যাগে যে শিশুর মাথা ছিল তার নাম সজীব। বাবার নাম রইছ উদ্দিন, সদর উপজেলার আমতলা এলাকায় তার বাড়ি।

এ বিষয়ে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম জানান, নিহত যুবকের পরিচয় সনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ তাকে চিনতে পারলে দ্রুত পুলিশকে জানাতে সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article