21.8 C
Munich
Monday, June 15, 2026

রেনু হত্যা মামলা, সেই হৃদয় ৫ দিনের রিমান্ডে

Must read

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয়কে ৫ দিনের রিমান্ডে নিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে পাঁচদিন মঞ্জুর করেন আদালত।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে ডিবি পূর্ব বিভাগ। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

মঙ্গলবার (২৩ জুলাই) গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাসলিমা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তসলিমা রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। পদ্মাসেতু নিয়ে ছড়িয়ে দেওয়া উদ্ভট বক্তব্যের পর ছড়িয়ে পড়া ছেলেধরা গুজবের মধ্যে এই ঘটনা ঘটে। পরে জানা যায়, রেনু তার চার বছর বয়সী সন্তানকে ভর্তি করতে স্কুলে গিয়েছিলেন। আর এই হত্যার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেধরা বলে বাইরে থেকে হট্টগোল শুরু হলে তিন থেকে চার মিনিটের মধ্যেই স্কুলের কিছু অভিভাবক ও বাইরে থেকে আসা উচ্ছৃঙ্খল মানুষে ভরে যায় জায়গাটি। এর পর হাতে গোনা কয়েকজন যুবক মাটিতে ফেলে নির্মমভাবে লাঠি দিয়ে পেটায় রেনুকে। কেউ কেউ এলোপাতাড়ি লাথিও মারছিল। শত শত মানুষ দর্শকের ভূমিকায় তা দেখছিল, কেউ আবার সেই মারধর মোবাইল ফোনে ভিডিও করছিল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article