22.4 C
Munich
Wednesday, June 17, 2026

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

Must read

সরিষাবাড়ী থেকে বাদশা ভূঁইয়া: জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান, সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বিজয়ী আফিয়া আদিবা সুলতানা, মেহেরিন তাবাসসুম ও ফারজানা কিবরিয়া নিমা এর হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন। এসময় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article