শহর প্রতিনিধি: পপুলার লাইফ ইন্সু: কোং লি: এর আট লক্ষ তের হাজার নয়শত সাতান্ন টাকা আত্মসাৎ এর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যাক্তি ময়মনসিংহে গ্রেফতার।
মামলার বিবরণি থেকে জানাযায়, পপুলার লাইফ ইন্সু: কোম্পানীর নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক হিসাবে থাকা অবস্থায় আব্দুল্লাহ আল মামুন গত বছরের মার্চের ৪তারিখ পপুলার লাইফ ইন্সু: কোং জুবলীঘাট, ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ এর নিকট থেকে সাতষট্রি হাজার দুইশত বিশ টাকা সহ বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন কর্মকর্তার নিকট হইতে সর্বমোট আট লক্ষ তের হাজার নয়শত সাতান্ন টাকা ৭জন কর্মকর্তার নিকট হইতে জমা করার জন্যে গ্রহণ করে সেই টাকা জমা না দিয়ে আব্দুল্লাহ আল মামুন বরিশালের ফিরোজপুর, ভান্ডারিয়া নিজ গ্রামে আত্মগোপন করে।
এই মর্মে গত বছরের ৪ ডিসেন্বর ২০১৮ ইং তারিখ আল আমিন বীমা প্রকল্প ও পপুলার লাইফ ইন্সু: কোং লি: ময়মনসিংহ সার্ভিস সেল ০৪ এর উপ প্রকল্প পরিচালক ও ইনচার্জ মো. রাশেদুল হক বাদী হয়ে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় একটি মামলা দায়েল করে।
এই মামলায় গত সোমবার আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহ চীপ জুডিশিয়াল মেজিস্ট্রেটের কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পেরণ করে।


