19.3 C
Munich
Monday, May 25, 2026

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন,গাঁজা সহ মোট গ্রেফতার ৫

Must read

 চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন,গাঁজা সহ মোট গ্রেফতার ৫। শহরব্যাপী লাগাতার অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ অপরাধীরা বিপর্যস্ত।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশে ক্রমে ০৬/০৭/১৯ ইং  তারিখে এস.আই মোঃ আব্দুল লতিফ, এ.এস.আই মোঃ জহুরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৭.২০ ঘটিকার সময় ফুলবাড়ীয়া থানাধীন কান্দানিয়া উল্লারচালা হতে ২২ গ্রাম হেরোইন ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আজম (২২), মোঃ আনছারুল ওরফে আনিছুল (২৫) এবং এস.আই আনোয়ার হোসেন ০৬/০৭/১৯ ইং তারিখে কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এই অভিযানে কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকা হতে রাত ২০.১৫ ঘটিকার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মোরাদুল ইসলাম ওরফে আল আমিন (২১), মোঃ তালিম ইসলাম (২২) ও এস.আই মোঃ নাজিম উদ্দিন ০৭/০৭/১৯ ইং তারিখে কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

সফল এই অভিযানে সকাল ০৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ হতে ২০০ গ্রাম গাঁজসহ মাদক ব্যবসায়ী মোছাঃ মুন্নি আক্তার রওশন (৩০)  গ্রেফতার করা হয়।

ডিবি অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃত ৫ জন আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article