12 C
Munich
Sunday, May 17, 2026

চতুর্থ বোলার হিসেবে দ্রুত ১শ’ উইকেট মুস্তাফিজের

Must read

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেট শিকার করলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আজ দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ১শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ফিজ। ৫৪তম ম্যাচে ১শ’ উইকেট নিলেন মুস্তাফিজ। যার ওয়ানডে ক্রিকেটে চতুর্থ দ্রুততম।
৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।
২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে মুস্তাফিজের। এরপর থেকেই দলের অপরিহার্য বোলার তিনি। এই নিয়ে ৩ বার ৪ উইকেট ও ৫ বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেন মুস্তাফিজ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article