সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কর্মজীবী এক কিশোরী। তাকে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। আনোয়ারা উপজেলার চৌমুহনী কালারমার দীঘি এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কোরিয়ান ইপিজেডে একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করে। বাড়ি চন্দনাইশ উপজেলায়। কারখানা ছুটির পর সে অটোরিকশায় বাড়ি ফিরছিল। ওই অটোরিকশায় থাকা কয়েক যুবক তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা ধর্ষকদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ধর্ষণের ফলে কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে। আমরা চার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছি। এর বাইরেও আরও কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে তাকে।


