1.4 C
Munich
Thursday, April 2, 2026

রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

Must read

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে কৃষ্ণচন্দ্র (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্কের মোড় চকবাজার এলাকার ‘ছায়ানীড়’ ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।

বিষয়টি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান যুগান্তরকে নিশ্চিত করেছেন। কৃষ্ণচন্দ্র লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর এলাকার অনীল চন্দ্রের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৃষ্ণচন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ছায়ানীড় ছাত্রাবাসে বেশ কয়েক মাস ধরে অবস্থান করছিলেন। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও কোথাও উত্তীর্ণ হননি। এ বছর দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি টিউশনি করাতেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছাত্রাবাসের একটি কক্ষে দরজা লাগিয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণচন্দ্র। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওসি শেখ রোকনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত ও পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article