Tuesday, October 6, 2026

খাদ্য গুদামে মন্ত্রীর হানা: দুই গুদাম সিলগালা

Must read

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন খাদ্যগুদাম এবং সিএসডি ঝটিকা পরিদর্শনে নামেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নিম্নমানের চাল সংগ্রহ করায় দুটি গুদাম সিলগালার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। বুধবার সকাল সাতটা থেকে প্রথমে গাজীপুর ও পরে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলকায় ধান ও চাল সংগ্রহের বিষয়ে অভিযান পরিচালনা করেন।

এতে বলা হয়-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকাল সাতটায় প্রথমে গাজীপুর জেলার জয়দেবপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন। জয়দেবপুরে এবার বোরো মৌসুমে ধানের বরাদ্দ ছিল ৯৬৮ টন। কিন্তু সংগ্রহ করা হয়েছে মাত্র ৫১ টন। এরপর তিনি ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা খাদ্যগুদাম পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, সংগ্রহের লক্ষ্যমাত্রা এক হাজার ৫৩৬ টন। কিন্তু সংগ্রহ হয়েছে মাত্র ১৭০ টন। ধান সংগ্রহের পরিমাণ কম হওয়ায় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, আপনাদের ধান ক্রয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। মনে রাখবেন ধানের পরিবর্তে ধান ক্রয় করা হবে, কোনো অবস্থাতেই ধানের পরিবর্তে চাল ক্রয় করা হবে না। পরে তিনি ময়মনসিংহ সদরের খাগডহর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ২ ও ৪৮ নং গোডাউনের চালের মান কাঙ্খিত না হাওয়ায় তিনি ব্যবস্থাপকের উপর অসন্তোষ প্রকাশ করে গোডাউন ২টি সিলগালা করার নির্দেশ দেন। এছাড়াও খাদ্য অধিদফতরের পরিচালকের (প্রশাসন) নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী বলেন, আপনারা আগে কি কি করেছেন তা আমি দেখতে চাই না, জানতেও চাই না। এখন থেকে সবাই দায়িত্ব বুঝে কাজ করবেন। কেউ দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নিলে বিপদে পড়বেন, কেউ রেহাই পাবেন না। আগামী ১০ দিনের মধ্যে কাক্ষিত পরিমাণ ধান সংগ্রহের নির্দেশ দেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article