জসিম আহাম্মেদ, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী সোনা উল্লাহ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোড়পূর্বক পালাক্রমে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন ও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
উপজেলার ভরাডোবা ঘাটাইল সড়কে বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উথুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রনি ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান আরিফ, জনি, সহ শিক্ষার্থী প্রমুখ।
উল্লেখ্য, ভালুকা উপজেলার কৈয়াদী সোনা উল্ল¬াহ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী ওই গ্রামের হাবিবুর রহমান কিশোরী মেয়ে কে স্কুলে যাওয়ার পথে ওই গ্রামের মৃত জাবেদ আলী ছেলে সাইফুল ইসলাম (৪০) ও ইয়ার মাহমুদের ছেলে রমজান আলী (৩০), পিছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গলায় চাকু ধরে ও এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এঘটনায় ভালুকা মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর-৬২) রয়েছে।


