কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা সালমা খানমের শাস্তির দাবিতে ও সুবিধাভোগীদের টাকা আত্মসাতের বিচারের দাবীতে ভূক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে হারুয়া কসাইখানা মহল্লার আরএসএস (সুদ মুক্ত) ক্ষুদ্রঋণ সদস্যরা জানায় তাদের প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে শহর সমাজসেবা কর্মকর্তারা। ৫ জন সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষরিত অডিট রিপোর্টে ১৯ লক্ষ ৫৩ হাজার ৮’শ ৫১ টাকা আত্মসাৎ করেন। ক্ষুদ্রঋণের সদস্যরা আরও জানায় তারা অনেকদিন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সালমা খানমের নিকট ঋণ পাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু দেয় দিচ্ছি বলে ঋণ দেয়নি তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং র্যাব পুলিশের ভয় দেখান। তারা আরও অভিযোগ করে জানান ১০% সার্ভিস চার্জসহ শতভাগ টাকা পরিশোধ করার পরেও ফান্ডের টাকা কোথায় গেলো ? শহর সমাজসেবা কর্মকর্তা সালমা খানমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি নির্দোষ এই আত্মসাতের সাথে আমি জড়িত নই। শহর সমাজসেবার মাঠকর্মী ওমর ফারুক ও শহর সমাজসেবা কর্মকর্তা সালমা খানমের যৌথ একাউন্টের টাকা জমা করা হয় বলে একটি অসমর্থিত সূত্র জানায়।


