10.7 C
Munich
Monday, May 18, 2026

ছাত্রীদের যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক আইন উদ্দিন ডিবি’র হতে গ্রেফতার

Must read

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার সকাল ১০টার দিকে নেত্রকোনা বিএডিসি ফার্ম এলাকা থেকে বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করেছে।

স্থানীয় এলাকাবাসী, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন চলতি বছরের জানুয়ারী মাসে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনাটি তার বান্ধবী দেখে ফেলে প্রধান শিক্ষক উক্ত ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে ওরনা দিয়ে মুখ বেঁধে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে প্রধান শিক্ষক তাকে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে বলে, তুই যেহেতু ওই মেয়ের সাথে কি করেছি দেখে ফেলেছিস তাই তুর সাথেও একই কাজ করলাম। এখন আর তুই এ ব্যাপারে কাউকে কিছু বলতে পারবি না। এতে করে মেয়েটি ভয় পেয়ে দীর্ঘদিন চুপ থাকে।

পরবর্তী পর্যায়ে ছাত্রীদের সাথে প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের মাত্রা বাড়তে থাকায় উক্ত ছাত্রী গত ৯ জুন বারহাট্টা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে। মামলা দায়েরের পর থেকে প্রধান শিক্ষক পলাতক ছিল।

এ ঘটনা জানাজানি হলে ছাত্র শিক্ষক অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যৌন নিপীড়ক প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী ফুসে উঠে।

এ ঘটনায় নেত্রকোনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনগুলো একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছিল।

নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ্ নূর এ আলম জানান, প্রধান শিক্ষকের হাতে যৌন নিপীড়নের শিকার আরেক ছাত্রী বুধবার সকালে বারহাট্টা থানায় আরো একটি মামলা দায়ের করে।

এ মামলার প্রেক্ষিতে নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার সকাল ১০টার দিকে নেত্রকোনা বিএডিসি ফার্ম এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article