10.7 C
Munich
Monday, May 18, 2026

কটিয়াদীতে ৫শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হচ্ছে

Must read

এ.বি.এম লুৎফর রাশিদ রানা, কিশোরগঞ্জ: কটিয়াদী উপজেলার গোপীনাথ বাড়ীতে ৫শ বৎসরের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা (আজ বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। ৭ দিন ব্যাপী এ রথযাত্রায় জেলার বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী জেলা থেকে পূর্ণার্থীরা অংশগ্রহন করবেন।

ইতিহাস থেকে জানা যায়, কটিয়াদী উপজেলার ভোগবেতাল গ্রামে অবস্থিত প্রতœতত্ত্বের নিদর্শন ঈশা খাঁ ও রাজা নবরঙ্গের ঐতিহাসিক হিন্দু ধর্মের তীর্থস্থান শ্রীশ্রী গোপীনাথ মন্দির। ষোড়শ শতাব্দীর প্রথমার্ধে সামন্ত রাজা নবরঙ্গ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা স্বপ্নাদৃষ্ট হয়ে কোঠামনি দিঘী ও বাউল সাগর নামে ব্রহ্মপুত্র নদীর তীর থেকে কৃষ্ণবর্ণের দুটি নিম কাঠের খন্ড দিয়ে গোপীনাথ বলরাম ও শুভদ্রার মুর্তি তৈরী করে মন্দিরে স্থাপন করে।

কিংবদন্তিতে আছে ঈশা খাঁ উক্ত জায়গাটি সংস্কার করেন এবং জরাজীর্ণ মন্দিরটি তার রাজধানী পানাম নগরীর নক্সায় নির্মাণ করেন। সে থেকে প্রতি বছর আষাঢ় মাসে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথযাত্রা, দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শিবরাত্রী ব্রত, ঝুলন যাত্রা ও বাসন্তী পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান গোপীনাথ মন্দিরে হয়ে আসছে।

এ মন্দিরে রথযাত্রা শুরু হয় ১৫৮৫ খ্রিঃ সামন্ত রাজা নবরঙ্গ রায়ের সময় থেকে। কথিত আছে জগন্নাথ বঙ্গের গোপীনাথ তার বিশাল মেলা এ অঞ্চলের বৃহত্তর মেলা হওয়ায় হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থীরা নৌকা ও বজরায় করে এখানে সমবেত হতেন। ১৫ দিন ব্যাপী এ মেলার আয়ুষ্কাল ছিল।

১শ ৫ ফুট উচ্চতা বিশিষ্ট ৩২ চাকার রথটি স্থানীয় জমিদারদের পোষা হাতি দিয়ে গোপীনাথ মন্দির থেকে টেনে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়ক পথ দিয়ে ভক্তবৃন্দ গুন্ডিচা বাড়ীতে (শ্বশুড় বাড়ী) আনা হত, ৮ দিন পর উল্টো রথের মাধ্যমে রথটি নিয়ে যাওয়া হত। সেই স্মৃতি আজও স্থানীয় লোকজন প্রায় ৫শ বছর যাবত পালন করে আসছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article