10.7 C
Munich
Monday, May 18, 2026

কিশোরগঞ্জে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনতাই

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমনকে মারধর ও ক্যামেরা ছিনতাই করে নিয়েছে।

গত মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে যশোদল সিদ্বেশ্বরী কালীবাড়ীর দক্ষিণ পার্শ্বে পৌঁছামাত্রই ৩/৪ জন যুবক ছুরি কিরিচ হাতে গতিরোধ করে।

এ সময় তার কাছে থাকা ডিএসএলআর ক্যামেরা ও পকেট থাকা সাড়ে ৬ হাজার টাকা কিল, ঘুষি, লাথি মারিয়া ছিনাইয়া নিয়া যায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বিষয়টি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কিন্তু সুষ্ঠু বিচার না পাওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলার বানিয়াকান্দি গ্রামের রুকন উদ্দিনের পুত্র রাজু (২২) ও একই গ্রামের চান্দু মিয়ার পুত্র আল-আমিন (২৪) কে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article