কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসডিজির নানাদিক ও বাস্তবায়ন কৌশল নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।


