মোহাম্মদ আসাদ।।
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দাড়িপুড় গ্রামের নির্মাণাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
(৩০ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পড় উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক সদস্য জয়নাল আবেদীন মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ( দুদু) ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাজু মিয়া, মসজিদ কমিটির সভাপতি সভাপতি আকরামুল উল করিম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান,ক্যাশিয়ার সিদ্দিকুর রহমান,সেলিম মাহমুদ,মিজানুর রহমানসহ গ্রামের মুরুবীরা উপস্থিত ছিলেন।


