Thursday, July 2, 2026

ময়মনসিংহ নগরে ৩৩ নং ওয়ার্ডে ওপেন হাউজ ডে আয়োজন করে কোতোয়ালী মডেল থানা

Must read

উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (বুধবার) বিকালে নগরীর ৩৩ নং ওয়ার্ড শম্ভুগঞ্জে এই সভা হয়। সভায় ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মনিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, মাদকমুক্ত অঞ্চল গড়ে তোলাসহ সকল ধরনের অপরাধ নির্মুল ও চুরি ছিনতাইরোধ করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক হলো সকল অপরাধের মুল। একজন মাদকাসক্তের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে অশান্তি ও চুরি ছিনতাই বেড়ে যায়।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী যত বড়ই হোক তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ অপরাধীদের তথ্য দিয়ে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিট পুলিশিং সম্পর্কে মোঃ শাহ কামাল আকন্দ বলেন, ৩৩ নং ওয়ার্ডসহ নগরীর প্রতিটি ওয়ার্ড এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে পুলিশ কর্মকর্তা দায়িত্বরত আছেন। আগে কোন অভিযোগ নিয়ে আপনাদের থানায় যেতে হতো, এখন থানায় যেতে হবে না। দায়িত্বরত কর্মকর্তার কাছে বড় ধরণের অপরাধ ছাড়া আপনাদের অভিযোগ করবেন। যদি মিমাংসাযোগ্য হয় তাহলে স্থানীয় গন্যমান্যদের সাথে নিয়ে বসে আলাপ-আলোচনা মাধ্যমে ঘটনাস্থলে মিমাংসা করে দিবেন। এতে জনহয়রানী ও মামলা কমে আসার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা কিংবা জিডি করতে কোন টাকার প্রয়োজন হয় না। কেউ কোন ধরনের অর্থনৈতিক সুবিধা দাবি করলে কোতোয়ালি মডেল থানার সরকারী নম্বরে ফোন করে অথবা আমাকে জানানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article