Monday, October 5, 2026

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার

Must read

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবুল ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এ ছাড়াও কেনো তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান জানান, দলীয় আদেশ অমান্য করায় দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article