Thursday, July 2, 2026

বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন কে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,যুগ্ন আহবায়ক শামসুল আলম,নুরুল ইসলাম বাদশাহ,রফিকুল ইসলাম ক্বারী,মিজানুর রহমান তালুকদার,বিএনপি নেতা আবদুল মোতালেব সরকার,জাসাসের সভাপতি প্রভাষক বজলুর রশিদ,উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুল হক দুলাল,ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব আল আমিন প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article