Thursday, July 2, 2026

বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সফরে আসছেন আবুল কালাম আজাদ এমপি

Must read

মতিন রহমান। আগামীকাল মঙ্গলবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসছেন জামালপুরের-১ বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য,সাবেক তথ্যমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

সফর সূচী অনুযায়ী তিন দিনের সফরে প্রথম দিন মঙ্গলবার (২৩ আগষ্ট) জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তি রায় ও জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদের সাথে মত বিনিময় করবেন আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি । একই দিন সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

বুধবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলায় আশ্রয়ন প্রকল্প পরির্দশন, সম্প্রতি বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবেন। দুপুরে জামিরবাগে মধ্যহ্ন ভোজ শেষে সাধুরপাড়া বাইতুল আমান জামে মসজিদে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে খেওয়ারচর বাবা ও মাতার কবর জিয়ারত এর পর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বকশীগঞ্জ ত্যাগ করবেন। সন্ধ্যায় এমপি আবুল কালাম আজাদ দেওয়ানগঞ্জ ডাকবাংলোতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে দেওয়ানগঞ্জেই রাত্রী যাপন করবেন।

বৃহস্পতিবার ( ২৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময়। সকাল ১১ টায় পাবলিক লাইব্রেরি মিলনাতায়নে বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং ও মাদকসহ নানা বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান। দুপুর ১২ ঘটিকার সময় দেওয়ানগঞ্জ উপজেলার সকল জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময়। একই দিন রেল পথে তিস্তা ট্রেন যুগে ঢাকার উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ ত্যাগ করবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article