21.8 C
Munich
Monday, June 15, 2026

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Must read

মতিন রহমান।। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৩ জুলাই থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,এসময় বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আলআমিন,সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক,সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দার,সাধারণ সম্পাদক মূসা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিএম বাবু,আঃ রেজ্জাক,গোলাম রাব্বানী নাদিম,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, সাইফুল ইসলাম,এমদাদুল হক লালন,ছালাম মাহমুদ,লিয়াকত হোসেন বাবুল,মুজাহিদ বাবু,মাহবুবুর রহমান ময়ুর উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু পোনা নিধন ও অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এ বিষয়ে এলাকার বাসিন্দাদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

তিনি আরও বলেন, ৭দিন ব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং,পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন,মৎস্য চাষীদের সাথে মতবিনিময়,মোবাইল কোর্ট – অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং শুক্রবার মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article