নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ালীগ,যুব মহিলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আগা সাইয়ুম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল আলিম তারা,শামীম খন্দকার,মারুফ সিদ্দিকী,পৌর যুবলীগের আহবায়ক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগম,তাতীঁলীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিব ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজন প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ,সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ


