Sunday, July 5, 2026

বকশীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে-আবুল কালাম আজাদ এমপি

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাবেক তথ্য মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

৩০ মে সোমবার সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সার্বিক খোঁজ খবর নেন তিনি।পরিদর্শন শেষে হাসপাতালের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের সাথে বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ডাক্তার, নার্স ও মিডওয়াইফরা। আবুল কালাম আজাদ এমপি সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আজিজুল হক,প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমিন,ও সিনিয়র নার্স মিডওয়াইফ মাহমুদা সিদ্দিকা শিউলি। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article