Sunday, July 5, 2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন প্যানেল মেয়র মিজানুর রহমান

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় আন্তরিকতার সাথে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন।

গতকাল শনিবার (২৮ মে) অগ্রগামী ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কর্ণেল (অব.) মোকাররম আলী খান,বাংলাদেশ তাঁতীলীগের কেন্দীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ তানভীর ইমাম,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী।

বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান বলেন, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের নির্দেশে সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।সকল বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ এবং ধন্যবাদ জানাই অগ্রগামী ফাউন্ডেশনকে আমাকে ভালো কাজের জন্য অনুপ্রাণিত করায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article