বকশীগঞ্জ প্রতিনিধি :
বকশীগঞ্জে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন,মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি,ইমাম, সাংবাদিক,শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহা। করোনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, বিদ্যালয়ে ক্যাম্পেইন, ভ্যাকসিন কার্যক্রম নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, ,দি হাঙ্গার প্রজেক্টের ফাইন্যান্স অফিসার রেজাউল করিম,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ও এনজিও প্রতিনিধি মোফাজ্জল হক আলম প্রমুখ।


