15.1 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ম‌তিউর রহমান বীর প্রতীক’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌তিউর রহমান (মতি) এর নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ মে) সকাল ৯টায় ধানুয়া কামালপুর ব্রিজ সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ও পুলিশের একটি চৌকস দল যুদ্ধাহত বীর মু‌ক্তি‌যোদ্ধা, ম‌তিউর রহমান (মতি) বীর প্রতীককে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ‌জেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, উপস্থিত ছিলেন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধানুয়াকামালপুর গ্রামের মুসুল্লিগণ ও সুধীমহল।
যুদ্ধাহত বীর মু‌ক্তি‌যোদ্ধা,বীর প্রতীক ম‌তিউর রহমান (মতি) শনিবার(২২ মে) দুপুর ১টা ৪০মিনিটে ধানুয়া কামালপুর সরকারবাড়ীর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর,মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article