মতিন রহমান।। “জনশুমারি আয়োজনে সমৃদ্ধি ও উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় আগামী ১৫ জুন থেকে ২১ জুন শুরু হতে যাচ্ছে ডিজিটাল ষষ্ঠ জনশুমারি ও জরিপ কার্যক্রম-২০২২ এ উপলক্ষে মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টায় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শুমারীর প্রয়োজনীয়তা সম্পর্কে সভায় অবহিত করা হয়। এরপর আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা নোমান আহাম্মেদ,উপজেলা পরিসংখ্যান জোনাল অফিসার শফিউল্ল্যাহ আকন্দ,পৌরসভার সচিব নুরুল আমিন,খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজুলল করিম তালুকদার,এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,পৌর ইন্জিনিয়ার মনিরুজামান তালুকদার,প্যানেল মেয়র মিজানুর রহমানসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগন।
সভায় জানানো হয়, সারাদেশে একযোগে দেশের সর্বত্র এ শুমারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী। এবারেই প্রথম ডিজিটাল সিস্টেমে আদম শুমারির কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ, দেশের সর্বশেষ ৫ম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের ১৯ মার্চ হতে ৫ দিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। করোনাকালিন সময়ের কারনে এই কার্যক্রম এবার এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।


