16 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Must read

মতিন রহমান।। জামালপু‌র বকশীগ‌ঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুর্ধ-১৭(বালক) উ‌দ্ধোধন করা হয়েছে।

যুব ও ক্রিড়া মন্ত্রণাল‌য়ের উ‌দ্যো‌গে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ মে) সকাল ১১টায় ঐ‌তিহ‌্যবাহী বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে (অনুর্ধ-১৭) বালক টুর্নামেন্ট খেলার শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক,থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম,নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (সাত্তার),বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ।

উ‌দ্ধোধনী শেষে অন‌ুষ্ঠিত প্রথম খেলায় নিল‌ক্ষ‌িয়া ইউ‌নিয়ন দলকে ২-১ গোলে পরাজিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন জয় লাভ করে। বিকালে দ্বিতীয় খেলায় ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন বনাম বগারচর ইউ‌নিয়ন অংশ গ্রহন করবে। র‌বিবার (১৫ই মে) প্রথম ম‌্যা‌চে সকাল ১১:০০টায় বকশীগঞ্জ পৌরসভা বনাম বাট্টা‌জোর ইউনিয়ন এবং বিকাল ৩:০০টায় দ্বিতীয় ম‌্যা‌চে মেরুর চর ইউনিয়ন বনাম সাধুরপাড়া ইউনিয়ন। উ‌ল্লেখ‌্য নকআউট পদ্ধ‌তি‌তে বকশীগঞ্জ পৌরসভা ১ টি ও ৭‌টি ইউ‌নিয়‌নের সাত‌টি দল এ প্রতি‌যো‌গিতায় অংশ নি‌চ্ছে।।

অনু‌ষ্ঠিত খেলার প‌রিচালকের দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছে কাজী ফুয়াদ হো‌সেন মা‌নিক, স‌ফিকুল ইসলাম সরকার ও রায়হান সি‌দ্দিকী ইমন।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পৌর কাউন্সিলর,মেম্বার,সাংবাদিকসহ ক্রিড়া প্রেমী কয়েকশ দর্শক খেলা উপভোগ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article