16 C
Munich
Monday, May 25, 2026

কমিটি গঠনের লক্ষ্যে বকশীগঞ্জের সাধুরপাাড়ায় আ’লীগের পথ সভা

Must read

নিজস্ব প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে পথ সভা করে উপজেলা আওয়ামীলীগ। তৃনমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহন যোগ্যতা রয়েছে এমন ব্যাক্তিকে দিয়ে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষ্যেই এই সভা করা হয়। এর আগে বাট্টাজোড়,ধানুয়া কামালপুর ও বগারচর ইউনিয়নেও পথসভা করেছে উপজেলা আ’লীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর মোহাম্মদ। সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সহ-সভাপতি আবু জাফর,সহ-সভাপতি ও বাস মালিক সমিতির জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,সদস্য নজরুল ইসলাম,সাধুরপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লাল প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই দলকে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। পরে উপজেলা আওয়ামীলীগের কমিটি হবে। পদ পদবী নিয়ে ঘরে বসে থাকবেন আর দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন না তা হবে না। এলাকায় যাদের গ্রহন যোগ্যতা রয়েছে,মানুষ যাদেরকে ভালোবাসে তাদেরকে কমিটিতে স্থান দেয়া হবে। যাতে করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত করা সম্ভব হয়। প্রতিটি ওয়ার্ডেই আ’লীগের শক্তিশালী কমিটি গঠন হবে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article