13.5 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় পা হারালো যুবক

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে শখের বসে শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টর চালাতে গিয়ে চাপায় পড়ে পা হারালো আল আমিন (৩৫) নামে এক যুবক। সোমবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মুমুর্ষ আল আমিনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন ওই এলাকার ইমান আলীর ছেলে।
জানা যায়,বকশীগঞ্জের জাগির পাড়া গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করছিলো জাগির পাড়া গ্রামের বাসিন্দা ট্রাক্টর মালিক আমির আলী। শখের বসে আমির আলীর কাছ থেকে ট্রাক্টরটি নিয়ে জমিতে হাল চাষ করতে থাকেন আল আমিন। এক পর্যায়ে পা পিছলে আল আমিন ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাপায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।  তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে ইউপি মেম্বার ফরহাদ হোসেন জানান,আল আমিন দরিদ্র একজন কৃষক। শখের বসে ট্রাক্টর চালাতে গিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেলো। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাকে এখন সীমাহীন ভোগান্তি পোহাতে হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article